Hi

ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ১৮৭ Time View

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ত্রিশাল উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেনঃ ত্রিশাল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক ইসমাইল হোসেন (৩০), গোলাম রসুল (৩৫) ও রাকিব (৩৯) ত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ চাঁদ মিয়া জানান, এক মারামারি মামলার বেদেনা আক্তার নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান ত্রিশাল থানায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা। বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেফতার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন তিন পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি কুপিয়ে তাদের মাকে ছিনিয়ে নিয়ে যায়। ইন্সপেক্টর তদন্ত চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই সময়ের মাঝে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এএসআই রাকিবের পেটে কোপের আঘাত রয়েছে। এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত ও এএসআই গোলাম রসুলের কনুইয়ের ওপরে আঘাত রয়েছে। প্রথমে ব্লিডিং তো কোনো মতেই বন্ধ হচ্ছিল না। এখন ব্লিডিং বন্ধ হয়েছে। তাদের বেডে পাঠানো হয়েছে। তবে বর্তমানে তিনজনই আশঙ্কামুক্ত আছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

Update Time : ০৩:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪