Hi

ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘন্টার জেলাপরিষদের চেয়ারম্যান মোহনা ত্রিপুরা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১৫৭ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি প্রতিনিধি :; শিক্ষার্থী মোহনা ত্রিপুরা। পরেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। প্রতীকী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এক ঘন্টার জন্য।

রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে ১ঘন্টার জন্য প্রতীকী হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে শিশু মোহনা ত্রিপুরা। সে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড চেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে।

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ কার্যক্রমে অংশ নেয় তিনি। এতে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

গার্লস টেকওভার প্ল্যান ইন্টারন্যাশনালের একটি প্রতীকী কর্মসূচি,ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স(এনসিটিএফ)’র মাধ্যমে মেয়েদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়। সামাজিক নেতৃত্বে ভূমিকা পালনে এগিয়ে আনতে নারীদের স্বপ্ন দেখানো আর সাহস জোগাতে এই আয়োজন করে থাকে প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে এক দিনের জন্য সমাজের গুরুত্বপূর্ণ কোনো পদের দায়িত্ব হস্তান্তর করা হয় একজন কন্যাশিশুর কাছে। এই “গার্লস টেকওভার” কর্মসূচিটি আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।

এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ,পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো: জসীম উদ্দিন।

এছাড়াও পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিনোদন ত্রিপুরা,জাবারাং’র প্রজেক্ট অফিসার দোলন দাশসহ এনসিটিএফ’র সদস্য ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এক ঘন্টার জেলাপরিষদের চেয়ারম্যান মোহনা ত্রিপুরা

Update Time : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩