শিরোনামঃ
“উজাটন”
-
Reporter Name - Update Time : ০৩:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- ১৬৫ Time View

আসমা আক্তার
উজাটন মনের মাঝে ধু-ধু এক
স্বপ্নের জাল বুনা,
স্বপ্ন নয় সত্যের মাঝে হাতছানি।
লুকিয়ে থাকা অজানা স্বপ্নের মাঝে লোকচুরি।
তুমি কি শুধু, তোমার পৃথিবীর মাঝেই রয়েছ
তুমি মনের গহীনে আস,
দেখবে তোমার পৃথিবী কত বড়।
পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে,
তোমার অপেক্ষায় কেউ একজন রয়েছে।
সে তুমি বুঝতে পরবে তোমার পৃথিবীর মাঝে,
তোমার পৃথিবীতে তুমি এক নও
রয়েছে কোন এক অজানা মানুষ
হয়তবা তুমি চিনেও থাকবে।
সে রয়ে তোমার অপেক্ষায় কিছু শোনবে বলে
আদৌ সে শোনবে কথা, সে হয়ত অজানা রয়ে যাবে।
তোমার মনের বাহারী রঙে রাঙাতে ।
রঙ্গের বহু রুপের মাঝে,
রাঙাতে মনের গহিনে থাকা মৃত প্রায় অধ্যায়টাকে।
Tag :
কবিতা
জনপ্রিয়



























