ঈশ্বরগঞ্জে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- ১৮৪ Time View

(ময়মনসিংহ) প্রতিনিধি: জাহাঈীর আলম.
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পতাকা উত্তোলন, পুষ্পস্থবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জানা যায়, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিকেলে বাংলাদেশ যুব মহিলা লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিউলি আক্তারের বাস ভবনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তানজিলা আক্তার মুন্নীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হাসনা হেনা, সদস্য শায়লা শারমিন পিয়া, আইরিন আক্তার শাপলা, মোমেনা মারিয়াসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।


























