ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মোঃ মোস্তাফিজুর রহমান শুভেচ্ছা
-
Reporter Name - Update Time : ০৮:২৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- ২৬ Time View

মোঃ আকাশ আহমেদ প্রতিনিধি:-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এডমিনিস্ট্রেটিভ অফিসার এসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-কেন্দ্রীয় কমিটি ও সাবেক আহ্বায়ক, বাপসা কেন্দ্রীয় কমিটি মোঃ মোস্তাফিজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদ আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
মোঃ মোস্তাফিজুর রহমান দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

















