আছিম পাটুলী ইউনিয়নের শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১১:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- ১৫২ Time View

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেকান্দর আলী রিপন,সঞ্চালনায় সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক। এ-সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী,উপজেলা বিএনপির
যুগ্ম আহবায়ক শাহীনুর মল্লিক জীবন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান বাপ্পী, সদস্য নাজমুল হক, সদস্য ইব্রাহিম খলিল সানি, সদস্য রেজাউল করিম,
উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া,সাধারণ সম্পাদক কাইয়ুম তালুকদার,
ওলামা দলের আহবায়ক আব্দুল বাসেত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, কৃষক দলের উপজেলা সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল,ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, ছাত্র দল নেতা বুলবুল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। শ্রমিকরাই এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শ্রমিকরাই এদেশের চালিকা শক্তি।
আছিম পাটুলী ইউনিয়ন শ্রমিক দলের দ্বি- বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আখতারুল আলম ফারুক।

















