২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের মোঃ মমিন ইসলামের শ্রদ্ধাঞ্জলি
-
Reporter Name - Update Time : ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- ২০৮ Time View

মোঃ তানভীর, নিজস্ব প্রতিনিধি ঃ- ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মমিন ইসলাম । তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কজনক ও রক্তাক্ত দিন ২১ আগস্ট। আজ ১৭ তম বছর। ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকা বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে জননেত্রী, দেশরত্ন, জাতির জনক বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা, বাঙ্গালী জাতির নিরাপদ আশ্রয়, বাংলাদেশের স্বাধীনতা ও জনগনের অধিকার, আশা আকাঙ্খা বাস্তবায়নের ঠিকানা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কুখ্যাত স্বৈরাচার খালেদা জিয়া, তারেক রহমান, মোজাহিদ, নিজামির পরিকল্পনায় হাওয়া ভবনে বসে সন্ত্রাসি জঙ্গি বাহিনী ও প্রশিক্ষিত সরকারি বাহিনীর অস্ত্রবাজ, বোমাবাজদের পূর্ব পরিকল্পনা মাফিক একত্রিত করে এক পৈশাচিক, জঘন্য, বর্বরোচিত, গ্রেনেড ও রাইফেলের গুলির হামলা চালায়। মুহূর্তে বঙ্গবন্ধু এ্যভিনিউর আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপ্রিয় শোভাযাত্রার পূর্বের সমাবেশ জঙ্গিদের গ্রেনেড হামলায় রক্তে লাল হয়ে যায়।২১ শে আগষ্ট বি,এন পি জামাতের জঙ্গীগোষ্টির বর্বরোচিত গ্রেনেড হামলা হতে প্রিয় নেত্রী শেখ হাসিনা প্রানে রক্ষা পেয়েছেন বলে আজ বাংলাদেশ ক্ষুদা দারিদ্র মুক্ত উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত, বাঙালি জাতি জাতির পিতার আজীবন লালিত স্বপ্ন সুখি সুন্দর বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যাচ্ছে।

















