Hi

ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০নং হবিরবাড়ী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলহাজ্ব শাহাব উদ্দিন শেখ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ্ব শাহাব উদ্দিন শেখ।

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

​এক শুভেচ্ছা বার্তায় অধ্যক্ষ আলহাজ্ব শাহাব উদ্দিন শেখ বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার যে শিক্ষা এই ঈদ আমাদের দেয়, তা যেন আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়।”

​তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমরা যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আনন্দের এই ক্ষণটি সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারি।”

​শুভেচ্ছা বার্তায় তিনি হবিরবাড়ী ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও বৈষম্যহীন আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১০নং হবিরবাড়ী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলহাজ্ব শাহাব উদ্দিন শেখ

Update Time : ০৬:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬