১০নং হবিরবাড়ী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলহাজ্ব শাহাব উদ্দিন শেখ
-
Reporter Name - Update Time : ০৬:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- ৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ্ব শাহাব উদ্দিন শেখ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এক শুভেচ্ছা বার্তায় অধ্যক্ষ আলহাজ্ব শাহাব উদ্দিন শেখ বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার যে শিক্ষা এই ঈদ আমাদের দেয়, তা যেন আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমরা যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আনন্দের এই ক্ষণটি সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারি।”
শুভেচ্ছা বার্তায় তিনি হবিরবাড়ী ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও বৈষম্যহীন আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।












