Hi

ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরতায় ভিজিএফের চাউল বিতরণ করলেন চেয়ারম্যান আবু সাঈদ

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • ২২৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের জন্য ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পাশাপাশি যারা ভিজিএফ চাউল থেকে বঞ্চিত হয়েছে তাদের কে চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

গত বৃহস্পতিবার (২২ জুন ২০২৩) তারিখ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ইউনিয়নের ২৭৯২টি (২হাজার ৭শত ৯২টি অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ২৭৯২০ কেজি চাউল বিতরণ করা হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক ভুক্তভোগীদের মাঝে এ চাউল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ । ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের নির্দেশনা মোতাবেক সবসময় পাশে আছি এবং থাকবো। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২ হাজার ৭শ ৯২জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। আর যারা ভিজিএফ চাউল থেকে বঞ্চিত হয়েছে তাদেরকেও আমার সাধ্যমতো নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ দিয়েছি।কারণ ঈদের আনন্দ সবার জন্য সমান,কেউ খাবে আর কেউ খাবেনা আমি চাইনা আমার ইউনিয়নে এরকম হউক।

ভূক্তভেগীরা জানায়-চেয়ারম্যান আবু সাঈদ এর সুষ্ঠু ব্যবস্থাপনায় চাল নিতে তাদের কোন সমস্যা হয়নি। সিরতা ইউনিয়নের চাউল বিতরণ হওয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ এর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন-সিরতা ইউনিয়ন পরিষদের সকল সদস্য আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র

সিরতায় ভিজিএফের চাউল বিতরণ করলেন চেয়ারম্যান আবু সাঈদ

Update Time : ০৫:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩