সাংবাদিক কামরুল হুদার শাশুড়ির মৃত্যুতে, সাংবাদিক মহলের শোক প্রেস বিজ্ঞপ্তি
-
Reporter Name - Update Time : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- ১০৫ Time View

নিউজ গার্ডেন এর সম্পাদক কামরুল হুদার শাশুড়ি, চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজী পাড়া কাজী বাড়ীর অধিবাসী নূর জাহান বেগম (৮০) গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সুন্দর পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে আল্লাহর হুকুমে মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি,নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৮ এপ্রিল (শুক্রবার) বাদে জুমা গ্রামের বাড়ীতে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করেন। নিউজ গার্ডেন এর সম্পাদক কামরুল হুদার শাশুড়ির মৃত্যুতে, সকল সাংবাদিকের পক্ষ থেকে জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমিন।























