শিরোনামঃ
শ্রীপুরে প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা
-
Reporter Name - Update Time : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- ২০৩ Time View

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে প্রেমিকার সাথে প্রেমিকের বাবা-মা বিয়ে দিতে রাজি না হওয়ায় সামিউল শেখ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাসুদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা তার প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় অভিমান করে তার নিজ ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সামিউল। পরবর্তীতে পরিবারের লোকজন টের পেয়ে তাকে কে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tag :
আত্নহত্যা
জনপ্রিয়

















