Hi

ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পলাতক কারাবন্দিদের গ্ৰেফতারে চলছে অভিযান

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • ১৩৯ Time View

এনামুল হক, শেরপুরঃ শেরপুর জেলা কারাগার থেকে পলাতক কারাবন্দিদের গ্রেফতার অভিযান শুরু করেছে র‌্যাব-১৪। প্রথম দিনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার জেল পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) ভোরে পৃথক অভিযান চালিয়ে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কারাবন্দীরা হলো- নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়ার মোহাম্মদ আলির ছেলে ছলিম উদ্দিন ছলি (৭০) এবং ঝিনাইগাতী উপজেলার পাইকুরার মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া (১৯)।

র‍্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ০৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে বন্দিদের পালাতে সহায়তা করে। ধৃত দুই আসামিও সে সময় পালিয়ে যায়। অভিযানের প্রথম দিনে ছলিম উদ্দিন ছলিকে নন্নী পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে এবং সোহেল মিয়াকে ঝিনাইগাতীর পাইকুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার কয়েদিদের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

শেরপুরে পলাতক কারাবন্দিদের গ্ৰেফতারে চলছে অভিযান

Update Time : ১০:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪