শেরপুরে তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- ১৪০ Time View

এনামুল হক, শেরপুরঃ
সারাদেশে বাঙালি জাতির হাজার বছরের বীরত্ব গৌরবে অবিস্মরণীয় মহান বিজয় দিবস বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। যার অংশ হিসেবে শেরপুরে আজ ১৬ই ডিসেম্বর ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৪তম বিজয় দিবসের সূচনা ঘটে।
মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
পরবর্তীতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সিআইডি শেরপুর সহ বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক দল গুলো শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, পৌর প্রশাসক (উপসচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মাদ জসীম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম প্রমুখ সহ বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক সহ জনসাধারণ।
















