Hi

ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ১৫৭ Time View

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) নিহত হয়েছেন। সোমবার ২ ডিসেম্বর সকালে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।

স্বজন ও স্থানীয় সুত্রে জানাগেছে, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গত ছয়মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে তিনি ছুটিতে আসে।

দুইদিন শ্বশুর বাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে আজ সকালে তার বাবার সাথে ধান কাটতে যায়। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিমকে দা দিয়ে পিছন থেকে কোপ দেয়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজান ভূইয়া বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহজনকভাবে যাদের নাম পাওয়া গেছে তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড তাই তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আনার জন্য জেলার যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

Update Time : ০৪:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪