Hi

ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে অটোরিক্সা ছিনতাইকারী ভুয়া ডিবি’কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ১২৯ Time View

এনামুল হক, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী থেকে ডিবি পরিচয়ে অটোরিক্সা ছিনতাই মামলার মূল আসামি ভুয়া ডিবি আজাদ মিয়া (২৯) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে দশটায় ঢাকার উত্তরখান থানার বালুর মাঠ এলাকায় তাকে গ্রেফতার করা হয়। আজাদ মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার কারারপাড়া গ্রামের মো. আফরোজ আলীর ছেলে। সোমবার র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান। সূত্রমতে, মামলার বাদী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম (৫২) পেশায় অটোরিক্সা চালক। গত ৫ জুন তার অসুস্থতার জন্য ছেলে মো. শাহীন মিয়া (১৬) অটোরিক্সাটি চালাচ্ছিলো। দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ীর চিতাখোলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুশা বাজারের যাওয়ার জন্য অটোরিক্সাটি ভাড়া করে। যাওয়ার পথে নালিতাবাড়ীর যোগানিয়া পূর্বপাড়া মোড়ে দুইজন লোক অটোরিক্সাটি থামায়। তাদের সাথে ছিল সাদা রংয়ের একটি প্রাইভেট কার। তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার যাত্রীর দেহ তল্লাশি করে। পরে তার কাছে মাদক পাওয়ার কথা বলে সেই যাত্রীসহ অটোচালক শাহীন মিয়াকে সেই প্রাইভেটকারে উঠিয়ে নেয় এবং বলে যে, ডিবির লোক এসে অটোরিক্সা থানায় নিয়ে যাবে। পরে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার পার হয়ে একটি ফাঁকা জায়গায় এসে শাহীনের মোবাইল ফোনটি নিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিক্সা সহ মো. সেলিম মিয়া (৪২), পিতা- আব্দুল গফ্ফার, সাং-বাউসা, থানা- ঝিকরগাছা, জেলা-যশোরকে আটক করে নালিতাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে অটোরিক্সাসহ উক্ত চোরকে গ্রেফতার করে। আসামী সেলিম পুলিশের কাছে ১৬১ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী সহযোগী মো. আজাদ মিয়ার পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে নুর ইসলাম নালিতাবাড়ী থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই আসামি আজাদ মিয়া আত্মগোপনে ছিলো। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে র্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল, নারায়নগঞ্জ এবং র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর যৌথ অভিযানে গতরাতে ১৪ জুলাই রাতে ঢাকা জেলার উত্তরখান থেকে তাকে গ্রেফতার করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শেরপুরে অটোরিক্সা ছিনতাইকারী ভুয়া ডিবি’কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

Update Time : ০৪:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪