Hi

ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নজরুল, সম্পাদক রাজ্জাক

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ১৬৭ Time View

শেরপুর প্রতিনিধিঃ

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। তিন বছর মেয়াদী নির্বাহী পরিষদে সভাপতি পদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি পদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ’র চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক পদে ডিপিডিসি’র নির্বাহী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

সোমবার (০১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শেরপুর সমিতির নির্বাচন কমিশন ২০২৪। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফলে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছরের জন্য (২০২৫,২০২৬,২০২৭) সমিতির দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক তাসলিমা বেগম, সদস্য মোঃ আমজাদ হোসেন ও আলী ইমাম ফুয়াদ সাক্ষরিত ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল (অবসরপ্রাপ্ত) মোঃ খুরশেদ আলম, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, আজকের পত্রিকা সম্পাদক প্রফেসর ড.গোলাম রহমান রতন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল্লাহ হারুন, প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আসিফ আব্দুর র‌উফ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শেরপুর জেলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নজরুল, সম্পাদক রাজ্জাক

Update Time : ০৭:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪