শিবগঞ্জে বীরাঙ্গনা মালেকার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
-
Reporter Name - Update Time : ০৫:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৫ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের বীরাঙ্গনা মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১টার দিকে খড়িয়াল গোরস্থান প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ খড়িয়াল গোরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাযায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।












