ময়মনসিংহে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
-
Reporter Name - Update Time : ০৪:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- ২০৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
সারাদেশের ন্যায় বিভাগীয় নগরী ময়মনসিংহে ও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বিকালে নগরীর চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন। মোট ২৫ টি ক্লিনিক,ডায়াগনোস্টক ও হাসপাতালে এ অভিযান চলে। সাতটি প্রতিষ্ঠানকে সীলগালা করে স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে ফালাক ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল,এভারকোয়ার হাসপাতাল, এভারকোয়ার ডায়াগনোস্টক সেন্সর, সপন্দন হাসপাতাল, ট্রাস্ট প্যাথলজী,জননী নার্সিংহোম হোম,পপলার ক্লিনিকে এন্ড ডায়াগনস্টিক সেন্টারেকে সীলগালা করা হয়েছে।
এ সময়ে সিভিল ছিলেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ গোলাম কুমার পার, ডাঃ ফয়সাল আহমেদ, কোতোয়ালী মডেল থানার এসআই অসীম কুমার দাসসহ কোতোয়ালি থানা ও সিভিল সার্জন অফিস এর বিভিন্ন পর্যায়ে কর্মচারী বৃন্দ।






















