মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার
-
Reporter Name - Update Time : ১০:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- ১১৫ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
অদ্য রবিবার (৫ই জানুয়ারি) সকাল ০৮.০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।
মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান।
প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
এসময় খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


















