মান্দায় অটো চার্জারের ধাক্কায় এক ব্যক্তি নিহত
-
Reporter Name - Update Time : ১২:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ৮৪ Time View

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটো চার্জারের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রমেন পাহান ওরফে কোকা (৬২)। তিনি ঘাটকৈর গ্রামের মৃত কালিপদ পাহানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, নিহত রমেন পাহান ঘাটকৈর বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ব্যাটারি চালিত একটি অটোচার্জারের ধাক্কায় তিনি পাকা রাস্তায় পড়ে মারাত্মক জখম হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা হরেন ওরাও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অটো চার্জারটি আটক করে। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
















