Hi

ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সহ ৯ কর্মকর্তাকে বদলি

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৩২ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ বাংলাদেশ পুলিশের তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ২৬ জুলাই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সহ ৯ কর্মকর্তাকে বদলি

Update Time : ০৯:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫