Hi

ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের অবৈধভাবে মজুত রাখা ২৫ টন সরকারি চাল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৮৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ,  ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দায় একটি মিল থেকে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ২৫ টন সরকারি চাল উদ্ধার করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন। এ সময় একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দরজা ভেঙে মিলের ভেতরে প্রবেশ করে বিপুল সরকারি চালের সন্ধান পাওয়া যায়। তবে মিলের লোকজন আগেই খবর পেয়ে পালিয়ে যায়। মিলের ভেতরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিল। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করা চাল নিয়ে রাখা হয় উপজেলা পরিষদে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে বিপুল সরকারি চাল রয়েছে। রাত ৮টার দিকে অভিযানে গিয়ে মিলের সামনে এবটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়। আটক করা হয় এক ট্রলি চালককে। ট্রলি চালকের দেওয়া তথ্যে মিলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চাল পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ময়মনসিংহের অবৈধভাবে মজুত রাখা ২৫ টন সরকারি চাল উদ্ধার

Update Time : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫