Hi

ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, আটক ১০

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৯৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক অভিযানে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ও কনস্টেবল মো. এরশাদ। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ৯৯৯-এ করা ফোনকলের ভিত্তিতেই পুলিশ সেখানে যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, “অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশকে বাধা দেয় এবং হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে।” ওসি আরও জানান, আটককৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, আটক ১০

Update Time : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫