Hi

ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নারীসহ তাঁতী দলের নেতা আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২১০ Time View

গোলাম কিবরিয়া পলাশ,  ময়মনসিংহঃ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের সদস্যসচিব রওনক আহমেদ আজিজুলকে এক নারী ও সহযোগীসহ আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে তারাকান্দা উপজেলার গোয়াতলা শসার বাজার কেডিএম অটো রাইস মিল থেকে সেনাবাহিনী তাঁদের আটক করে। আটক বাকি দুজন হলেন মো. সজীব (৩৪) এবং ওই নারী। স্থানীয় ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ‘বিভিন্ন সময়ে শুনতাম মিলটিতে অসামাজিক কার্যকলাপের কথা। কিন্তু অতটা বিশ্বাস হতো না। আজ আটক হওয়ায় বুঝতে পারছি, আসলেই সেখানে তা হয়েছে। আমরা চাই কোথাও যেন এমন অসামাজিক কাজ না হয়।’ কেডিএম অটো রাইস মিলের মালিক কমল আগরওয়ালা বলেন, ‘আমি অসুস্থ। ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছি। সকালে শুনেছি রাইস মিল থেকে ম্যানেজার আজিজুলসহ তিনজনকে অসামাজিক কার্যকলাপের জন্য আটক করেছে। বিষয়টি দুঃখজনক। মিলটিতে অসামাজিক কাজ হচ্ছে জানলে আজিজুলকে রাখতাম না। সে দুই বছর ধরে আমার মিলের ম্যানেজার। আমি চাই তদন্তপূর্বক ব্যবস্থা হোক।’ তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘শনিবার রাত ১২টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আজিজুল, তার বন্ধু সজীব এবং এক নারীকে আটক করে থানায় সোপর্দ করে। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ এ বিষয়ে জানতে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ময়মনসিংহে নারীসহ তাঁতী দলের নেতা আটক

Update Time : ০৪:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫