ভালুকায় সরকারের উন্নয়ন প্রচারের লক্ষ্যে উঠান বৈঠক
-
Reporter Name - Update Time : ০২:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- ১৬১ Time View

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি। ময়মনসিংহের ভালুকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার পানিবান্ডা ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জয়নাতলী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে , ইউপি সদস্য ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাবা জেসমিন নাহার রানী, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, তথ্য বিষয়ক সম্পাদক আইয়ুব খান, উপজেলা আ.লীগের সদস্য মোঃ আফতাব উদ্দিন মোল্লা, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার, ভরাডোবা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাবুল, কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদা সুলতানা মুন্নী, সাবেক ছাত্রনেতা রাইসুল ইসলাম রুবেল, আবু হানিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, স্থানীয় ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান খান, প্রমুখ। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নের আরেকধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গোলাম মোস্তফা। এ সময় এ নেতা আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকা কালিন সময়ে এই উপজেলায় দুই কিলোমিটার রাস্তা করেছি এ রাস্তা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেওয়া উন্নয়ন প্রকল্পের রাস্তা। আমি উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা যে অনুধান দিয়েছি তা হলো এই সরকার আমার নেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া অনুধান। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও গোলাম মোস্তফা জন্য মোনাজাত করা।























