Hi

ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২০৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক সজিব মিয়া (২২) ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২০) গুরুতর আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পিএনীট কম্পোজিট লিমিটেড এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পরে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী বাসায় ফিরছিলেন। এ সময় ময়মনসিংহগামী অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপ দিলে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাট্টা নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে সজিব মিয়া (২২) মৃত্যু হয়। সজিব মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হয়। আহত সোনিয়া আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক সজিব মিয়া ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মটরসাইকেলটি থানা হেফাজতে আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Update Time : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪