Hi

ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় শিল্প প্রতিষ্ঠানের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩১ Time View

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির প্রতিনিধি আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সকালে উপজেলার ভায়াবহ মৌজায় অবস্থিত কোম্পানির ক্রয়কৃত ও খারিজকৃত জমিতে প্রায় ৪০-৪৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র, দাউ, লাঠি, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় কোম্পানির নিরাপত্তা প্রহরী মো. সবুজ মিয়া বাধা দিলে তাকে মারধরের চেষ্টা করা হয়। পরে তারা এলোপাতাড়ি কুপিয়ে ও ভেঙে ফেলে টিনের বেড়া ও বাউন্ডারির পিলার, যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা কোম্পানির ভেতরে রাখা প্রায় ১.৫০ টন লোহার রড (মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা) এবং ১২৫ বস্তা সিমেন্ট (মূল্য প্রায় ৬৮ হাজার ৭৫০ টাকা) ঠেলাগাড়ি ও ভ্যানগাড়িতে করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তারা কোম্পানির প্রতিনিধি ও কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।

থানায় অভিযোগ দায়েরের পরও ৫ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কোম্পানির বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। অভিযোগকারী ধ্রুব চৌধুরীর দাবি, এ ঘটনার সাথে নাজমুল গংরা জড়িত থাকতে পারে। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় শিল্প প্রতিষ্ঠানের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ

Update Time : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫