ভালুকায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
-
Reporter Name - Update Time : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- ১৬৬ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহরিয়ার হক সজিবের উদ্যোগে তার ব্যক্তিগত তহবিল থেকে ২ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার ভরাডোবা এলাকায় ১ শতাধিক অসহায় প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিব বলেন, গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ভাই ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ভাইয়ের দিক নির্দেশনায় যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমি অসহায় প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আপনারা জানেন অতিতেও আমি অসহায় মানুষের পাশে দারিয়ে সার্বিক সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশা আল্লাহ।





















