শিরোনামঃ
ভালুকায় তীব্র তাপদাহে সর্বসাধারণের মাঝে পানি ও খাবার সেলাইন বিতরণ
-
মোঃ আকাশ আহমেদ - Update Time : ১০:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- ২০৮ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- দেশব্যাপী তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সুপেয় পানি ও খাবার সেলাইন বিতরণ করেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিব। শনিবার ২৭ এপ্রিল সকালে পৌর সদরে প্রচন্ড গরমে অতিষ্ঠ গাড়ি চালক, পথচারী ও নানান শ্রেনী পেশার দুই হাজার মানুষের মাঝে খাবার পানি ও সেলাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, বদরুল ইসলাম, মাজহারুল ইসলাম, জুবায়ের রাজু, আল আমিন, জহিরুল ইসলাম সহ নেতৃবৃন্দ। যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীব বলেন এ তাপদাহে সর্বসাধারণের জন্য আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
Tag :
ভালুকা
জনপ্রিয়












