Hi

ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় গোলাম মোস্তফার উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ১৫১ Time View

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে উঠান বৈঠক করেছেন ময়মনসিংহ-১১ আসনের, ভালুকা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম মোস্তফা। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চান জনগনের কাছে।
গত ১৪ জুন বুধবার বিকালে উপজেলার জীবনতলা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে, মেট্রোরেল,উড়ালসড়ক,পদ্মাসেতু,মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভূমিহীনদের ২ শতংশ জমিসহ ঘর, সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌকায় ভোট চেয়েছেন। এ উঠান বৈঠকের আয়োজন করেন, স্থানীয় ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলহাজ্ব গোলাম মোস্তফা বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানানা তিনি। গোলাম মোস্তফা বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান এই নেতা।
স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ আফসার উদ্দিন মৃধার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নবি হোসেন রবিনের সঞ্চালনায় ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, স্থানীয়, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, ভালুকা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান মল্লিক, ভরাডোবা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মাহাবুবুল আলম বাবুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পাঠান সৈকতসহ অত্র ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় গোলাম মোস্তফার উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল

Update Time : ০২:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩