ভালুকায় ক্ষুদ্র নৃ- গোষ্টির মাঝে মুরগী বিতরণ
-
Reporter Name - Update Time : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- ২০২ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারের সদস্যদের মাঝে সোমবার দুপুরে মুরগী বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভালুকা এর আয়োজনে মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম.এ. ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, এসময় আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার ,যুবলীগ নেতা নূরে আলম সিদ্দীকী জিকু প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন ভালুকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি ডাঃ মতিউর রহমান।
ডাঃ মতিউর রহমান জানান, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারের ৪৮ জন সদস্যদের মাঝে ১হাজার মুরগী বিতরণ করা হয়।















