Hi

ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে মারধর

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১৫৬ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ভালুকা উপজেলার ডাকাতিয়া নয়াপাড়া এলাকায় সৌদি প্রবাসী চান মামুদের জমিতে প্রতিপক্ষ সীমানা পিলার তুলতে গেলে প্রবাসীর স্ত্রী ও সন্তান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মুনসুর আলী গংরা প্রবাসী স্ত্রী ও ছেলেকে পিঠিয়ে রক্তাক্ত জখম করে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী চান মামুদ এর সাথে তার সহোদর ছোট ভাই মুনসুর আলী গংদের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ১০ অক্টোবর প্রবাসী চান মাহমুদের জমি থেকে জোরপূর্বক সীমানা পিলার তুলতে যায় প্রতিপক্ষরা। এ সময় প্রবাসীর স্ত্রী রহিমা আক্তার ও তার ছেলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিভিল ইঞ্জিনিয়ারিং) পড়–য়া ছাত্র আবদুর রাজ্জাক তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা খোজ পেয়ে তাদেরকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় প্রবাসী স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগেও কয়েকবার এই পরিবারকে মারধর করে। অভিযোগের পর প্রতিপক্ষ মুনসুর আলী গংরা নানাভাবে প্রবাসীর স্ত্রী সন্তানকে হুমকি দিয়ে আসছে। বর্তমানে ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহের ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

ভালুকায় এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে মারধর

Update Time : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩