Hi

ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় উচ্ছেদ হওয়া দোকানিরা পেলেন বাহারি নামের টি-স্টল

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১১৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশ থেকে উচ্ছেদ হওয়া দোকানিদের বাহারি টি-স্টল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চায়ের দোকানগুলোর বিতরণ করা হয়েছে।
বিভিন্ন বাহারি নামের (টি-স্টল) দিকে তাকালে চোখ আটকে যায়। প্রীতিলতা, ছায়াবীথি, বনলতা কত কী বাহারি নামের টি-স্টল। রাস্তার পাশে এসব বাহারি নামের টি-স্টল চোখে পড়বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাশে। যানবাহন ও জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ করে সেই দোকানিদের পূনর্বাসনের অংশ হিসেবে নান্দনিক টি-স্টলগুলো হস্তাান্তর করেছে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী চায়ের দোকানগুলো যানজট ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থে সেই দোকানগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হওয়া দোকানিদের বিনা মূল্যে পূনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। হস্তান্তরের আগে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ছোট ছোট দোকান সারিবদ্ধ করে সাজানো হয়। দোকানগুলোর নাম দেওয়া হয়েছে নীলাম্বরী, সুহাসিনী, মেঘমালা, বনলতা, নীহারিকা, তিথিডোর, চারুদ্বীপ, গুঞ্জরণ, উড়োচিঠি, অনামিকা, ক্যামেলিয়া, প্রীতিলতা, ছায়াবীথি, নিকেতন। ছোট্ট দোকানগুলোকে তুলে দেওয়া হয়েছে উচ্ছেদে ক্ষতিগ্রস্থ দোকানিদের।পৌর এলাকার ২৬ জনের মধ্যে দোকানগুলো হস্তান্তর করেন। এর আগে তিনি বলেছিলেন যে দোকানগুলো বিনা মূল্যে দেওয়া হচ্ছে না। দোকানদারকে দুটি ফুলের টব কিনতে হবে, একটি ডাস্টবিন কিনতে হবে এবং চারপাশ পরিষ্কার রাখার চুক্তি করতে হবে, তবেই দোকানি একটি দোকান পাবেন।
দোকান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জায়েদা ফেরদৌসী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কৃষিবিধ সাইদুর রহমান প্রমুখ।
ইউএনও হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘উচ্ছেদের পর দোকানিরা বেকার হয়ে পরেন। মানবিক দিক বিবেচনায় তাঁদের পূনর্বাসনের জন্য বিনা মূল্যে দোকানগুলো দেওয়া হয়েছে। তারা যেন এসব দোকান পরিচ্ছন্ন রাখেন, সাজিয়ে-গুছিয়ে পরিচালনা করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

ভালুকায় উচ্ছেদ হওয়া দোকানিরা পেলেন বাহারি নামের টি-স্টল

Update Time : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫