ভালুকায় আস্ -সীরাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
-
Reporter Name - Update Time : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- ১৪৭ Time View

হাবিব হাসান:“রাসূলুল্লাহ (সাঃ) এর সীরাতকে জানবো সন্ত্রাস-মাদকমুক্ত আলোকিত সমাজ গড়বো” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় (রবিবার) ১০ মার্চ সন্ধ্যায় আস্-সীরাহ ফাউন্ডেশনের উদ্যোগে রবিউল আউয়াল মাস উপলক্ষে জামিয়া উসমান গণী (রাঃ) মাদ্রাসা হল রুমে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে মাওলানা আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে ও মতিউর রহমান ও মোকরামিন আহমেদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা উমর ফারুক আশরাফী, মুফতি জাহিদুল ইসলাম মাহমুদী,রাজধানী টাইমস প্রতিনিধি হাবিব হাসান,রিয়াদুল হাসান রিয়াদ,মাহিনুল হক মাহিন, মোঃ জনি মিয়া, মোঃ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আনছারী আকরাম সহ আরোও অন্যারা।
পরে, রবিউল আউয়াল মাস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় ১ম থেকে ১০ম পর্বের মোট ৪০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।















