শিরোনামঃ
ভারতে বিশ্বনবী (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ সমাবেশ
-
Reporter Name - Update Time : ০৯:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- ১৪২ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সা:) এর নামে কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) আছরের নামাজের পর ওই মিছিলটি করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা বাসস্ট্যান্ড শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে মাওলানা মুফতি আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, হাফেজ মামুনুর রশিদ খানসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।
Tag :
ভালুকা
জনপ্রিয়
















