বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে- আইসিটি প্রতিমন্ত্রী পলক
-
Reporter Name - Update Time : ০৫:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- ১৪১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ
চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন টেকনোলজিতে দক্ষ মানুষ। আইসিটি না শিখলে আগামী দিনে কোনো জায়গায়- ব্যবসায়, রাজনীতি বা অন্য কোনো পেশায় সফল হওয়া অসম্ভব হয়ে পড়বে। আর সেটা বুঝতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ভিশন দিয়েছিলেন। সেই ভিশন বাস্তবায়নে যুবদের আইকন জনাব সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সারাদেশে কয়েক হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। যে সক্ষম, শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। গতকাল সোমবার দুপুরে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের হরকলি বহুম‚খী ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে দিনব্যাপী রংপুর স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদান করে এসব কথা বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি আরও বলেন, একটি কম্পিউটার বা ল্যাপটপ হলেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারে যে কোন যুব শ্রেনির ব্যক্তি। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং আইসিটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। বর্তমান সরকারের আমলে তথ্য-প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, আমরা কেন একটি মাদরাসাকে স্মার্ট কর্মসংস্থান মেলার স্থান হিসেবে বেছে নিয়েছি সেটি আজ সবার কাছে প্রকাশ হয়েছে। সবাই জানে মাদরাসার শিক্ষার্থীরা পিছিয়ে পড়া এবং অবহেলিত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন মাদরাসার শিক্ষার্থীরা মেধাবী। এ কারণে মাদরাসার শিক্ষার্থীদের আইসিটি মনস্ক হিসেবে দেশের সমৃদ্ধ জনশক্তির অংশিদার তৈরী করার পদক্ষেপ নিয়েছেন তিনি। এ কারণে এ আয়োজন। আমরা মনে করি মাদরাসার শিক্ষার্থীরা প্রযুক্তি এবং জ্ঞানে-বিজ্ঞানে আরো সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগর সাধারণ সম্পাদক জনাব শেখ ওয়ালী আসিফ ইনান। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক জনাব মোঃ হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন হরকলি বহুম‚খী ফাজিল (ডিগ্রী) মাদরাসার সভাপতি মাওলানা আজিবার রহমান। অতিথিদের বই উপহার হিসেবে তুলে দেন সাংবাদিক মহিউদ্দিন মখদুমী। বৃষ্টি উপেক্ষা করে প্রায় পাঁচ শতাধিক মাদরাসার শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে কুইজের মাধ্যমে ২০ জনকে বাছাই করে পুরুস্কার তুলে দেয়া হয়।
















