ফুলবাড়িয়ায় শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট
-
Reporter Name - Update Time : ০৭:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- ১৩৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের চক বেড়ীবাড়ী পুর্ব শত্রুতার জেরে মোঃ সেলিম মিয়া (২৯) পিতা- আক্তর আলী,র পরিবারের বসত-ভিটা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ৫মে বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় ঘটে বলে জানা যায়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ সেলিম মিয়া জানান, আমারা একই গোষ্ঠীর লোক, একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করি। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে গত ৫ মে বিকাল আনুমানিক ৫টার সময় পুর্ব পরিকল্পনা মতো মোঃ জুলহাস (৩২) পিতা – মোঃ মজিবুর রহমান, মোঃ মজিবুর রহমান (৫২), মোঃ হোসেন আলী(৫২),মোঃ ফজলুল হক সর্ব পিতা – মৃত আব্দুল শেখ, মোঃ সুজন মিয়া (২৮)পিতা – মোঃ হোসেন আলী, রাজিয়া খাতুন স্বামী মোঃ জুলহাস সহ প্রায় ২০ জনের মত লোকজন দা, বটি, লোহার শাবল ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বসত বাড়ি ভাংচুর করে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার মতো জিনিসপত্র নিয়ে যায়। এমতাবস্থায় আমরা ফুলবাড়িয়া থানায় অভিযোগ দিতে গেলে প্রভাবশালী মহলের চাপে আমাদের অভিযোগ নেয় নাই। আমাদের প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমরা বাড়িতে ভয়ে থাকতে পারছি না।আমরা অন্যের বাড়িতে কাজ-কাম করে জীবিকা নির্বাহ করি। ওদের ভয়ে ঠিক মত চলাফেরা করতে পারছি না। প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করছি।














