Hi

ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর হাসপাতালে দাঁড়িয়ে স্যালাইন নিলেন সাংবাদিক কামরুল ইসলাম খান

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ২৪০ Time View

ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বেড খালি না থাকায় দাঁড়িয়ে স্যালাইন নিলেন দৈনিক আজকালের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি কামরুল ইসলাম খান। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হঠাৎ তার বুকে ব্যথাজনিত অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর ইনজেকশনসহ স্যালাইন দিতে হয়। কিন্তু তাকে কোন বেড না দেওয়ায় দাঁড়িয়ে স্যালাইন নেন তিনি। এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময়কে কামরুল বলেন, আমি একজন সাংবাদিক হয়ে দাঁড়িয়ে স্যালাইন নিয়েছি। তাহলে সাধারণ পাবলিক এখানে কেমন সেবা পাচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় এ প্রতিনিধিকে বলেন, আপনি কোন পত্রিকার বা চ্যানেলের সাংবাদিক? আমার ফ্যামিলিতেও সাংবাদিক আছে। ডিআইজি আছে। আপনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আমাকে বলে লাভ নেই। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. জায়েদ মাহবুব খানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এরপর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি আব্দুল মান্নান ভাইকে বিষয়টি জানালে তিনিও হোয়াটসঅ্যাপে ডা. জায়েদ মাহবুব খানকে বিষয়টি দেখার অনুরোধ জানান। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। সকালে আবারও তাকে ইনজেকশন ও স্যালাইন নিতে হবে। অবশেষে চিকিৎসা অসম্পন্ন রেখে বাসায় চলে যান সাংবাদিক কামরুল ইসলাম খান। এ ব্যাপারে সাংবাদিক কামরুল ইসলাম খান বলেন, শুধু আমার বলে কথা না বরং সাধারণ জনগণের সেবা যাতে এখানে নিশ্চিত হয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর হাসপাতালে দাঁড়িয়ে স্যালাইন নিলেন সাংবাদিক কামরুল ইসলাম খান

Update Time : ০৩:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২