ফরিদপুরে নগরকান্দা তালমা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে এক যোগদানসভা অনুষ্ঠিত হয়
-
Reporter Name - Update Time : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- ১৯৪ Time View

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের চেয়ারম্যানবাড়িতে এক যোগদানসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
যোগদানসভার সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মোল্লা এবং সঞ্চালনা করেন তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজ খলিফা।
এতে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শহীদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, তালমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. তৈয়বুর রহমান, নগরকান্দা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রিক্তা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, চরজোসদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলামিন মীর, সাধারণ সম্পাদক কামরান হোসেন প্রমুখ।
নগরকান্দা উপজেলার ৮ নম্বর ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের যোগদানসভায় ইউনুস ফকির ও এরোন মাতুব্বরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী জামাল মিয়ার হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। যোগদান সভার প্রধান অতিথি অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
তিনি ফরিদপুর-২ আসনের জনগণের উদ্দেশে বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনকে প্রতিহত করার লক্ষে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
কারণ ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশ যদি একটি চিঠির খাম হয়, বঙ্গবন্ধু তার ঠিকানা। তাইতো বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করি। নির্যাতিত নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা।
তিনি যদি আমাকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেন আমি বিশ্বাস করি ফরিদপুর ২ আসনের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এই সিট প্রধানমন্ত্রীকে উপহার দেবে। আমি যদি সরকারের অংশীদার হিসেবে কাজ করার সুযোগ পাই তাহলে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিবাদমুক্ত শিক্ষিত সমাজ গড়ে তুলব। সারা জীবন আমার এলাকার জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব

















