পোরশায় জোরপূর্বক অন্যের জমি দখল করেন ভূমি দস্যু ফরিদুল
-
Reporter Name - Update Time : ০৫:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- ১৯০ Time View

স্টাফ রিপোর্টারঃ পোরশা ভূমিদস্যু ফরিদুল ইসলাম আজ আমিনুল ইসলাম রাজুর দখলকৃত সম্পত্তির বেড়া তুলে দিয়ে দখল করেন।
ঘটনাটি আজ মঙ্গলবার ৯ই এপ্রিল ২০২৪ সকাল ৯ টায় সাবেক জেলা রাজশাহী থানা পোরশা মৌজা কালিনগর জে এল নম্বর ১৯৩ খতিয়ান নাম্বার ৩৮৭ দাগ নম্বর ৭৫৭ জমির পরিমান ২২.৭২ দখলী সম্পত্তির আমের বাগানের বেড়া ১. ফরিদুল ইসলাম পিতা নুরুল ইসলাম ২. আজিজুর রহমান পিতা অজ্ঞাত ৩. মজিবুর রহমান পিতা অজ্ঞাত ৪. তোফাজ্জল হোসেন পিতা অজ্ঞাত ৫. আবুল হোসেন পিতা অজ্ঞাত সর্বসাং সারাইগাছি পোরশা নওগাঁ দয় তুলে নিয়ে যায় এবং জানে মেরে ফেলারও হুমকি দিয়ে জমিটি জোর পূর্বক লাঠিসোটা নিয়ে দখল করে। এ ব্যাপারে উক্ত পাঁচজনের বিরুদ্ধে পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন মোঃ আমিনুল ইসলাম রাজু। অভিযোগে সাক্ষীদ্বয় ১. আবু তোহা শেখ পিতা গোলাম মোস্তফা ২। রেজাউল পিতা আবুল হোসেন সর্ব সাং সারাইগাছি। তিনি আরো উল্লেখ করেন এই বেড়াতে তার নূন্যতম ১০ হাজার টাকা খতি সাধন করেছে। থানায় ক্ষতিপূরণসহ জমি উদ্ধারপূর্বক ন্যায্য বিচার দাবি করেন।
ফরিদপুরের নামে একাধিক জমি দখলেরও অভিযোগ রয়েছে বলে জানা যায়।

















