Hi

ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২১৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ,  ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত রমজান আলী(৪০) উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামের মো. আতিক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।রমজান আলী উপজেলার পানিহরি গ্রামের মো. আহাম্মদ আলীর ছেলে। জানা গেছে, গতকাল ১৭ আগষ্ট (রোববার) দিনগত রাতে গাজীপুর জেলার জৈনা বাজার থেকে গ্রেফতারের পর ১৮ আগষ্ট (সোমবার)তাকে বিজ্ঞ আদালতে পাঠায় পুলিশ। তারাকান্দা থানা পুলিশের এএসআই মো. নজরুল ইসলাম বলেন-উপজেলার পানিহরি গ্রামে সংগঠিত মো.আতিক হত্যা মামলার ১ নং আসামি বিজ্ঞ আদালতে যাজ্জীবন সাজাপ্রাপ্ত রমজান আলী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রমজান আলী গাজীপুর জলার জৈনা বাজারে অবস্থান করছে। সেই সূত্র ধরে অফিসার ইনচার্জ এর আদেশে সঙ্গীয় ফোর্স নূরুল আমিন,মোস্তাফিজ,মেহেদী আলমসহ রমজান আলীকে গ্রেফতার করি। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)টিপু সুলতান বলেন-গ্রেফতারকৃত হত্যা মামলার আসামি রমজান আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

তারাকান্দায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Update Time : ০৫:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫