Hi

ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাওহিদ ইসলামের অর্থায়নে ফুলবাড়িয়ায় কম্বল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১৩৮ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোঃ তাওহিদ ইসলামের অর্থায়নে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় ফুলবাড়িয়া পৌরসভার গার্লস স্কুল রোডের ৩ নং ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা ও দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এ উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

মোঃ তাওহিদ ইসলাম একজন মানবিক ও দানশীল ব্যক্তি। তিনি ময়মনসিংহের বালিয়ান ইউনিয়নের সায়তনতলার একজন বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও তিনি প্যারিস সুইমিং পুলের প্রতিষ্ঠাতা ও মালিক। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, এতিম ও দুস্থদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।

তাওহিদ ইসলামের দানশীলতার কথা ফুলবাড়িয়া ও আশপাশের এলাকায় বেশ সুপরিচিত। এর আগে তিনি নিজ গ্রাম বালিয়ান ইউনিয়নের সায়তনতলায় একই ধরনের কম্বল বিতরণ করেন। সেখানে শতাধিক পরিবারকে তিনি শীতবস্ত্র সরবরাহ করেন। এছাড়াও তিনি অসহায় মানুষের জন্য নিয়মিতভাবে নগদ অর্থ প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসায় সহায়তা দিয়ে থাকেন। বিশেষ করে, যেসব দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তাদের জন্য তিনি নিজের তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তার এসব উদ্যোগ সমাজের মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করেছে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কালের কন্ঠ পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম, ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি মির্জা মোঃ মনজুরুল হক, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আজিজুল ইসলাম, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি, মোঃ রফিকুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি শামীম আহমেদ নিলু, দৈনিক খেলাকাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোবারক হোসেন, এবং আলফা কোচিং সেন্টারের পরিচালক আবদুল হামিদ। এছাড়াও হাফেজ মোঃ নাজমুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা তাওহিদ ইসলামের উদ্যোগের প্রশংসা করেন এবং তার মানবিক কাজগুলোকে তুলে ধরেন। তারা বলেন, “তাওহিদ ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একজন সমাজসেবকও। তার মতো ব্যক্তিরা সমাজের দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

মোঃ তাওহিদ ইসলাম বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এসব কাজ করে যাচ্ছি। মানুষের কষ্ট দেখে আমি কখনো নিজেকে দুরে রাখতে পারি না। আমি চাই সমাজের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচুক। তাই আমি চেষ্টা করি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর।”
একইভাবে, স্থানীয় কৃষক মোঃ আব্দুল করিম বলেন, “আমাদের গ্রামে এমন মানবিক উদ্যোগ খুব কম দেখা যায়। তাওহিদ সাহেব যে আমাদের জন্য এত কিছু করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

তাওহিদ ইসলামের আরো বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের প্রত্যেক সফল মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সম্পদ শুধু নিজেদের ভোগের জন্য নয়, এটি সমাজের দরিদ্র মানুষের সেবায়ও ব্যয় করা উচিত। আমি চাই আমার উদ্যোগ অন্যদেরও এ ধরনের মানবিক কাজে উৎসাহিত করুক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

তাওহিদ ইসলামের অর্থায়নে ফুলবাড়িয়ায় কম্বল বিতরণ

Update Time : ১২:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫