ঝুম বৃষ্টি উপেক্ষা করে ভালুকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা
-
Reporter Name - Update Time : ০১:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- ২ Time View

মোঃ আকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঝুম বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া। এ সময় তাঁর নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ আলী কুতুব, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল করিম, ৫নং ওয়ার্ড যুবদল কর্মী কাজল রানা এবং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কালাম চিশতীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৃষ্টির ধারাকে উপেক্ষা করে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে ভালুকার রাজপথে প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালি রূপ নেয় স্মরণীয় এক রাজনৈতিক আয়োজনে।















