জেলা জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের উদ্যাগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিশন সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১০:০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- ২১৫ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় জেলা জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট ও সাংগঠনিক বিভাগের উদ্যােগে জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপন উপলক্ষে জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ্ব হযরত খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী সাহেব এর নির্দেশে কেন্দ্রীয় পরিষদের কর্মসুচির অংশ হিসেবে আজ মঙ্গলবার কেন্দ্রীয় দাওয়াতী মিশন সভা জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট ময়মনসিংহ জেলা ও সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ আব্দুল মতিন মাসুদ এর বাড়িতে ৫অক্টোবর ২০২২ইং মঙ্গলবার রাত ১০টায় সহ সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিশন ও আলোচনায় প্রধান অতিথি সহকারী মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন মাসুদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মিয়াসহ অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























