Hi

ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জরিনা খাতুন স্মৃতি শিক্ষাবৃত্তি পেল সদরের ১৬ জন শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০১:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২১২ Time View

রংপুর ব্যুরো।

রংপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের ১৬জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে জরিনা খাতুন স্মৃতি শিক্ষা বৃত্তি হিসেবে এক কালিন আর্থিক সহায়তা প্রদান করেছে আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশন। শুক্রবার সকাল ১০টায় মমিনপুর স্কুল ও কলেজ হল রুমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করেন ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক চৌধুরী খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন চৌধুরী, এ্যাডভোকেট ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, সদস্য সচিব দেবাশীষ সরকার, আবদুল হালিম, লেবু মিয়া ও মোঃ জুয়েল প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ বিল্বব রঞ্জন রায়। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী খালেকুজ্জামান বলেন, আমার মা আমার আদর্শ। আমার মা মাত্র ৪১ বছর বয়সে স্বামীকে হারিয়ে তাঁর ৫ সন্তানকে নৈতিক আদর্শ ও শিক্ষায় সমৃদ্ধ করার জন্য লড়াই করেছেন। আমার মায়ের নির্দেশেই আমি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার উদ্দেশ্যে একদিনের মধ্যে ভারতে চলে যাই। সবাই জানতো আমি শহীদ হয়েছি। কারণ ১৬ ডিসেম্বর বিজয় এসেছে কিন্তু আমি বাড়ীতে ফিরেছি ২২ ডিসেম্বর। এক সময় আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম। আমার মায়ের সেবায় এবং অফুরন্ত দোয়ায় আসি সুস্থ্যতায় ফিরে ছিলাম। মায়ের স্মৃতিকে জাগিয়ে রাখতে দুই বছর আগে সদর উপজেলার ৫টি ইউনিয়নের মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে নগদ শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করি। আজ তৃতীয় পর্যায়ের বৃত্তি দেয়া হলো। আমি এইসব কথা তোমাদের বলার একমাত্র কারণ হলো কখনো দমে যাবে না। মনোবল হারাবে না। টাকা কখনো মেধার প্রতিবন্ধক হতে পারে না। উল্লেখ্য যে, ২০১৫ সালের ২ আগষ্ট ৮৭ বছর বয়সে জরিনা খাতুন ইন্তেকাল করেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন, ফাতেমা খাতুন লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়,মোছাঃ সুমাইয়া আক্তার জানকী ধাপেরহাট উচ্চ বিদ্যালয়, মোছাঃ হোসনে আরা হ্যাপি জানকী ধাপেরহাট উচ্চ বিদ্যালয়, মোছাঃ আর্নিকা আক্তার,পালিচড়া এম.এন উচ্চ বিদ্যালয়, মোছাঃ সাম্মী আক্তার পালিচড়া এম.এন উচ্চ বিদ্যালয়, মোছাঃ মেনাব্বিরা খাতুন পালিচড়া এম.এন উচ্চ বিদ্যালয়, মোছাঃ সুমাইয়া খাতুন,খারুয়া বাধা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মোছাঃ রিয়া মনি মমিনপুর স্কুল এন্ড কলেজ, মোছাঃ রিয়া মনি কবি দিলরুবা শাহাদৎ ভিআইপি সেন্টার হাট উচ্চ বিদ্যালয়, মোছাঃ ইন্নাকা খাতুন, লাহিড়ীরহাট মহিলা কলেজ, মোছাঃ সিরাজুম মনিরা মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়, মোছাঃ খুশি আক্তার,পাগলাপীর স্কুল এন্ড কলেজ প্রিয়াংকা রানী রায়,পাগলাপীর স্কুল এন্ড কলেজ। মোছাঃ মোতমাইন্না,লাহিড়ীর হাট মহিলা কলেজ, মোছাঃ সেলিনা জোহরা রিমা মমিনপুর স্কুল এন্ড কলেজ, মোছাঃ মিশরাত জাহান মমিনপুর স্কুল এন্ড কলেজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জরিনা খাতুন স্মৃতি শিক্ষাবৃত্তি পেল সদরের ১৬ জন শিক্ষার্থী

Update Time : ০১:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩