Hi

ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ১৬১ Time View

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:
একটি আমবাগানে আজ শনিবার র‍্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিট উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার গভীর রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে একটি আমবাগানে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে লাভাঙা-সুন্দরপুর এলাকায় আজ শনিবার র‍্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী র‍্যাব ৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. মুনিম ফেরদৌস জানান, চাঁপাইনবাবগঞ্জ ভৌগোলিক কারণেই বিস্ফোরক ও মাদকের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিশেষ করে কয়েক দিন আগে চাঁপাইনবাবগঞ্জের জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের টেনিস গ্রাউন্ড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস গ্রাউন্ডসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়
মো. মুনিম ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প নাশকতা কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দমনে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙা-সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে বালতিতে মজুত করা ৪১টি ককটেল উদ্ধার করে। এই র‍্যাব কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেই লক্ষ্যে র‍্যাব কাজ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম, কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার

Update Time : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩