Hi

ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ১৯২ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ইউনিসেফের সহযোগিতায় খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলন কক্ষে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা ইউনিসেফের চীফ মো: কাওছার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, ইউনিসেফের ফিল্ড অফিসার সুফিয়া আক্তার।
সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএসএম নাজমুল আহসান।
অন্যদের মধ্যে আরো বক্তব্যে রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ মোঃ আরিফুর রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, ঢাকা ইউনিসেফের এসবিসি এর কনসালটেন্ট রেজওয়ান নবীন প্রমূখ।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ডেঙ্গুতে আতংক নয়, সচেতনতা প্রয়োজন। মশা যে কোন সময়ে কামড়াতে পারে। বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত্বর, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশে পরিস্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য জনগণের মধ্যে বেশি সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, জ্বর আসলেই ডেঙ্গু পরীক্ষার কোন বিকল্প নেই। সব জ্বরই ডেঙ্গু হয় না। ডেঙ্গু জ্বর পরীক্ষা করা জন্য সরকারি হাসপাতালে ৫০ টাকা ফি নির্ধারণ করেছে সরকার। খুলনায় ডেঙ্গু মুক্ত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থাসহ সকলকে এক হয়ে কাজ করতে হবে।

সভায় আরো জানানো হয়, খুলনা বিভাগের ১০টি জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। খুলনার ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শহরের পাশাপাশি গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ডেঙ্গু হলে এন্টিবায়োটিক ঔষধ সেবন করা যাবে না। জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। পুরুষের পাশাপাশি ডেঙ্গু রোগে শিশু ও নারীরা বেশি ঝুঁকিতে এবং বেশি মৃত্যুবরণ করছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩