খালেদা জিয়ার জন্মদিনে ভালুকা উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ গাজীর শুভেচ্ছা
-
Reporter Name - Update Time : ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- ২ Time View

ভালুকা উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক,
১০ নং হবিরবাড়ী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জিয়া প্রজন্ম দলের সাবেক শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ সবুজ গাজী।
একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। বার্তায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান, আপসহীন নেতৃত্ব ও আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মোঃ সবুজ গাজী তাঁর বাণীতে আরও উল্লেখ করেন, “সংকটময় মুহূর্তেও গণতন্ত্রের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান এ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই পবিত্র জন্মদিনে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য একান্ত দোয়া প্রার্থনা করছি।”














