খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
Reporter Name - Update Time : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- ১৩৯ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
বাংলাদেশ যুবমহিলালীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটে খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১.৩০ মিনিটে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগের সভাপতি
বিউটি রানী ত্রিপুরার সভাপতিত্বে,সহ সভাপতি অঞ্জলি ত্রিপুরা ও প্রচার প্রকাশনা সম্পাদক শারমিন সরকার বৃষ্টি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি,এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলাপরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া,কৃষি বিষয়ক সম্পাদক ও সদস্য শুভ মঙ্গল চাকমা ,মহিলা বিষয়ক সম্পাদক ও সদস্য শতরুপা চাকমা,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদস্য শাহিনা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্ট্রাটি রুপনা চাকমা কণি, স্বাগতিক বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা যুবমহিলালীগের সহ সভাপতি লেকি চাকমা,সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী,সদর উপজেলার সহ সভাপতি নিপু ত্রিপুরা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদ উল জামান স্বাধীন,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, জেলা যুব মহিলালীগের সহসভাপতি শীপ্রা দাস,বেনুকা ত্রিপুরা,লিমিপ্রু মারমা,যুগ্ম সম্পাদক মুন্নী আক্তার, মুন্না চাকমা,নুরী আক্তার,সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, মরিয়ম আক্তার,দপ্তর সম্পাদক খেমারী মারমা, সাংস্কৃতিক সম্পাদক টুনটুনি ত্রিপুরা পাখি,সদর উপজেলা সভাপতি নেন্সি মারমা সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করে, রামগড়, মহালছড়ি ও পানছড়ি উপজেলা যুব মহিলালীগের কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথি বলেন- নারীরা আর পিছিয়ে নেই,আজ রান্নাঘর থেকে মন্ত্রী ও প্রধানমন্ত্রী পর্যন্ত নারী,
বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডের সহায়ক শক্তি হিসেবে যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর আদর্শকে লালনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে।



























